ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

  • আপডেট সময় : ১১:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার লক্ষ্যে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। সোমবার ইরানের রাজধানী তেহরানে চার দেশের উচ্চপদস্থ প্রতিনিধিদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সহযোগিতার এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে আঞ্চলিক অস্থিরতা, বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ফিলিস্তিন ও লেবাননের সংকটপূর্ণ পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজক দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দেশের এই উচ্চপর্যায়ের আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

আপডেট সময় : ১১:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬