ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

মনোহরদীতে গৃহবধুর আত্মহত্যা : স্বজনদের দাবী পরিকল্পিত হত্যা

  • আপডেট সময় : ০৩:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ   মনোহরদীতে খাদিজা আক্তার (৩০) নামে ৩ সন্তানের জননী এক গৃহবধুর আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। তবে এটা একটা পরিকল্পিত হত্যা বলে  নিহত খাদিজার স্বজনরা দাবী  করছেন।

৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর গ্রামে  এঘটনা ঘটে। খাদিজা পশ্চিম চালাকচর গ্রামের ফজলুল হকের স্ত্রী। পুলিশ এটাকো আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন।

খাদিজার পারিবারিক সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার আশ্রাবপুর গ্রামের মোতালেব মিয়ার কন্যা খাদিজার সাথে ১৩ বছর পূর্বে মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর গ্রামের মৃত ফালু মিয়া পুত্র ফজলুল হকের সাথে বিয়ে হয়। বর্তমানে থাদিজা ৩ সন্তানের জননী। বিয়ের পর থেকেই বেকার দেবর দিলুর সাথে খাদিজার বনিবনা হয়নি। মাঝে মধ্যের বাক-বিতান্ডা লেগেই থাকতো আাবার কোন কোন সময় দিলু তার ভাবী খাদিজার গায়ে হাতও তুলতো। এতে খাদিজার স্বামী সরল সোজা ফজুলল হক কাউকে কিছুই বলতো না। স্বজনদের সন্দেহ ঘটনার দিন শুক্রবার পরিকল্পিতভাবে দিলু খাদিজার সাথে কোননা কোন বিষয়ে তর্কে জড়িয়ে পড়ে এবং পর্যায়ে দিলুর খাদিজাকে হত্যা করে।

খাদিজার বড় ভাই  সাফি উদ্দিন বলেন, ‘আমার বোনের মৃত্যু খবর পেয়ে তার স্বামীর বাড়ীতে ছুটে গেলে দেখি আমার বোনকে মাটিতে শুয়ে রেখেছে। আমার বোন যদি আত্মহত্যা করে তবে তার মুখ দিয়ে তরল পদার্থে কিংবা গলায় ফাঁসে রশির দাগ থাকতো। সেসব কিছুই আমরা দেখিনি বরং তার চোয়ালে থেৎলানো এবং কানের গোড়ায় আঘাতের চিহ্ণ দেখতে পেয়েছি।’

এব্যাপারে খাদিজার বড় ভাই  সাফি উদ্দিন বাদী হয়ে মনোরহরদী থানায় একটি  মামলা দায়ের করেছেন।
পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের সুরতহাল তৈরী করতে গিয়ে যা বুঝলাম তাতে আমার মনে হচ্ছে এটা একটা আত্মহত্যার ঘটনা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে গৃহবধুর আত্মহত্যা : স্বজনদের দাবী পরিকল্পিত হত্যা

আপডেট সময় : ০৩:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭