ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

মাঝ আকাশে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ করলেন দেব

  • আপডেট সময় : ১০:০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • / 335
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  হঠ্যাৎ মাঝ আকাশে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ করলেন দেব।

প্রযোজক হিসেবে নিজের দ্বিতীয় সিনেমার প্রচারে কতোকিছুই না করে যাচ্ছেন দেব। এর মধ্যে আবার ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ করলেন মাঝ আকাশে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এমন অভিনব ভাবনা ও তা করে দেখানোর পুরো কৃতিত্বটাই নাকি দেবের।

মোশন পোস্টার, টিজার, ট্রেলারের পর মিউজিক লঞ্চেরই অপেক্ষা ছিল। বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল যে, দেব ‘ককপিট’ এর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। করলেনও তাই। চল্লিশ হাজার ফুট উঁচুতে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ হলো। উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী। ছিলেন দেব, রুক্মিণী, কোয়েল এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

ছবির নায়ক ও প্রযোজক দেব জানিয়েছেন, টলিউডে এ ভাবনা একেবারেই প্রথম। প্রযোজক হিসেবে তার এমন নতুন নতুন প্রচেষ্টা সব সময়ই থাকবে। বিমানের মধ্যে মিউজিক লঞ্চের পর দেবসহ গোটা ককপিটের টিম উড়ে যায় অন্ডাল বিমানবন্দরে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন দেব।

তিনি জানিয়েছেন, ‘চ্যাম্প’ এ যেভাবে দর্শক সাড়া দিয়েছিলেন, ককপিটেও তেমনই সাড়া মিলবে বলে আশাবাদী তিনি।

নিউজটি শেয়ার করুন

মাঝ আকাশে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ করলেন দেব

আপডেট সময় : ১০:০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭