ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

মানবাধিকার পদক পেল জেএমআই গ্রুপ

  • আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ মহামারীকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পেয়েছে জেএমআই গ্রুপ। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি) এ সম্মাননা প্রদান করে।

দেশের ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম উৎপাদন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ ছাড়াও মানবাধিকার পদক ও সম্মাননা পেয়েছে আরো পাঁচ ব্যক্তি ও চার প্রতিষ্ঠান।

করোনা মহামারীর শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চীনে পাঠানো সুরক্ষাসামগ্রীতে ১৩ লাখ পিস গ্লোভস সরবরাহ, করোনা প্রতিরোধী গণ-টিকাদান কর্মসূচিতে একমাত্র দেশীয় প্রতিষ্ঠান হিসেবে অটো-ডিজেবল (এডি) সিরিঞ্জ সরবরাহ করা, দেশে প্রথমবারের মতো সূক্ষ্ম ভাইরাসপ্রতিরোধী ‘কেএন৯৫’ মাস্ক উৎপাদন, বিনামূল্যে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার ও সুরক্ষাসামগ্রী বিতরণসহ স্বাস্থ্যসেবায় নানা অবদান রাখায় জেএমআই গ্রুপকে সম্মাননা দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুর রাজ্জাকের হাতে পুরস্কারটি তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিএইচআরবি পদক ও সম্মাননা পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো ফার্মা, ক্রিকেটার সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী এবং কণ্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান। বিএইচআরবি প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো: শাহজাহান বলেন, সম্মাননা দেয়ার ক্ষেত্রে করোনাকালে তাদের কর্মকাণ্ড বিশেষভাবে বিবেচিত হয়েছে। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবাধিকার পদক পেল জেএমআই গ্রুপ

আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩