ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

মানহানির ৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

  • আপডেট সময় : ১২:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বাংলাদেশ জননেত্রী পরিষদে’র সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি, জন্মদিন পালনসহ মানহানির মোট পাঁচটি মামলায় খালাস আবেদন করেছিলেন বিএনপি প্রধানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মাসুদ আহমেদ বলেন, ‘বাদীরা তো কোনোদিন আদালতে আসেনইনি। তার ওপর বাদী মারা গেছে চার বছর আগে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে করা এ মামলাগুলো বন্ধ হয়নি।’

‘সরকারের প্রভাবে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল,’ অভিযোগ করেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানহানির ৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

আপডেট সময় : ১২:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪