ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে ইশরাক হোসেন

  • আপডেট সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন। এর কয়েক ঘণ্টা পরই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ইশরাক হোসেন তার পোস্টে লেখেন, তাকে নতুন বন্দোবস্তের ধারক মনে করলেও নাহিদ ইসলামের আচরণ তাকে হতাশ করেছে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাহিদ মাদকের বিস্তার ও প্রতিকারের বিষয়ে কথা না বলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। এতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন ইশরাক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের সমস্যা নিয়ে কথা না বলে এভাবে রাজনীতির চর্চা করলে কোনো পরিবর্তন আসবে না। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাষন প্রতিষ্ঠা পাবে ইতাদি। আগে মাদকের ইস্যুটা এড্রেস করলে ভালো হত না। দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।

পোস্টে নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক বলেন, কোনো ফাঁকফোকর খুঁজে যদি আমার নামে ফৌজদারি মামলা করে দিতে পারেন, তবে আমি নিজেই আত্মসমর্পণ করে জেলে চলে যাবো। আইনের শাসনের দোহাই দিয়ে এমন রাজনীতি দিয়ে দলের ভবিষ্যৎ শূন্য বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও লেখেন, মাদক নির্মূল করতে গেলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে, এমনকি আইনপ্রণেতা হয়ে পুলিশ সঙ্গে নেওয়ার পরও ঝুঁকি থেকে যায়। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।

অন্য আরেকজনের প্রসঙ্গ টেনে ইশরাক জানান, তার কাছে একজন ফোন করে মাদক সমস্যা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে চলমান রাজনীতির ধারায় কোনো পরিবর্তন সম্ভব নয়। মাদক কারবারিদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, যেমন কুকুর তেমন মুগুর, শীঘ্রই এর প্রতিকারে অন্য স্টাইলে পদক্ষেপ নেওয়া হবে। বড় ডিলার ও বিক্রেতাদের অপেক্ষা করতে বলেছেন সদ্য পদত্যাগ করা এই প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে ইশরাক হোসেন

আপডেট সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬