ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

  • আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ এগিয়ে আসলেও এখনো প্রায় এক মাস সময় বাকি। এরই মধ্যে অন্তত ২৯টি অঙ্গরাজ্যে ছয় লাখ ৯০ হাজারের বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সিএনএনের প্রাথমিক তথ্যে উঠে এসেছে যে, আগাম ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের উপস্থিতি বেশ লক্ষণীয়। এরই মধ্যে অন্তত ২৯টি অঙ্গরাজ্যে ৬ লাখ ৯০ হাজারের বেশি ভোট পড়েছে।

সিনেট ও গভর্নর পদের লড়াই নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের ব্যালটের আবেদনের হার ২০২৪ সালের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্যে আইওয়ায় ব্যালট আবেদনের ৬৭ শতাংশ ডেমোক্র্যাটদের, যা দুই বছর আগে ছিল ৫৪ শতাংশ। পেনসিলভানিয়ায় এই হার ৬২ থেকে বেড়ে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। মেইন অঙ্গরাজ্যে ৫৭ শতাংশ ডেমোক্র্যাট আবেদন করেছেন, যা অতীতে ছিল ৫৩ শতাংশ। এছাড়া নর্থ ক্যারোলাইনায় তাদের আবেদনের হার দুই বছর আগের ৩৬ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

তবে পরিসংখ্যান বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই প্রাথমিক আগাম ভোটের তথ্যকে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পূর্বাভাস হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। ব্যালট গোপন থাকায় কোন ভোটার কোন দলকে সমর্থন করছেন তা স্পষ্ট নয় এবং ভোট গণনার আগে তা জানার উপায় নেই। এছাড়া আগাম ভোট সাধারণত বয়স্ক ভোটারদের মধ্যে বেশি জনপ্রিয় এবং সামগ্রিক ভোটারদের তুলনায় রিপাবলিকানদের প্রতিনিধিত্ব এতে অনেক সময় কম থাকে। ফলে, প্রাথমিক এই উপাত্ত নির্বাচনের শেষ পরিণতির কোনো সুনির্দিষ্ট বার্তা দেয় না। কারণ ভোটার কোনো দলের হয়ে ভোট দিয়েছেন কি না, তা ব্যালটের মাধ্যমে জানা যায় না। এ ছাড়া আগাম ভোটের তথ্য মোট ভোটারদের একটি অংশের চিত্র তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬