ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

মালয়েশিয়ায় আইইউসিইএল ২০১৭-তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচটি পুরস্কার অর্জন

  • আপডেট সময় : ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম, মালয়েশিয়ান ই-লার্নিং কাউন্সিল ফর পাবলিক ইউনিভার্সিটিস (এমইআইপিটিএ) এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কার্নিভাল অন ই-লার্নিং (আইইউসিইএল-২০১৭)-এ অংশ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ২৬-২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল এই সম্মেলনের আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান। সম্মেলনে বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ‘প্রযুক্তির মানবিকীকরণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনে পোস্টার প্রদর্শন ক্যাটাগরিতে ১৮৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে যেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তিনটি ক্যাটাগরিতে ব্রোঞ্জ এবং দুটিতে সিলভার পদক পেয়েছে। এজন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল পোস্টার প্রদর্শনকারী আইইউসিইএল-২০১৭ পুরষ্কার পেয়েছেন। তাঁদেরকে অভিনন্দন জানিয়ে পুরষ্কার তুলে দেন সম্মেলনের কনভেনার অধ্যাপক রোজহান এম. ইদ্রাস।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অংশগ্রহণমূলক শিক্ষা’ ও ‘কর্মদক্ষতার সনদ’- শিরোনামের দুটি পোস্টার  সিলভার পদক অর্জন করেছে। এছাড়া ‘সাপ্তাহিক কুইজের মাধ্যমে ইংরেজি উন্নয়ন’ ‘অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে সমস্যা সমাধান’ ও ‘প্রযুক্তিশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি’ শিরোনামের তিনটি পোস্টার ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

আইইউসিইএল ২০১৭সম্মেলন উদ্বেধনের পর মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দাঁতো সেরি হাজি ইদ্রিস বিন জোস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টল পরিদর্শন করেন। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম তাঁর হাতে বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান রচিত ‘এ জার্নি টুওয়ার্ডস এন্ট্রাপ্রেনারশিপ’ বই তুলে দেন। বিশ্বব্যাপী ই-লার্নিং ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে আইইউসিইএল ২০১৭ আয়োজন করা হয়। সম্মেলনে ই-লার্নিং প্রযুক্তি, উন্নত শিক্ষা পণ্যের সর্বশেষ খবরাখবর যেমন সফটওয়্যার, কোর্সওয়্যার, ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় আইইউসিইএল ২০১৭-তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচটি পুরস্কার অর্জন

আপডেট সময় : ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭