ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই ঘাঁটি

  • আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা এবং নজরদারি আরও শক্তিশালী করার লক্ষ্যে দুটি নতুন টেম্পোরারি অপারেশনাল বেস (টিওবি) চালু করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম ইউনিয়নের আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় এই নবনির্মিত ঘাঁটি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার নবনির্মিত ঘাঁটিগুলোর বিভিন্ন স্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় পেশাদারিত্ব, সর্বোচ্চ সতর্কতা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা দেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ক্ষেত্রে এই টিওবি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন বলেন, দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নতুন এই ঘাঁটিগুলো বিশেষ সহায়ক হবে। এর মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং স্থানীয় সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজতর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম ও কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন এসব ঘাঁটির কার্যক্রম চালুর ফলে ওই অঞ্চলে বিজিবির সামগ্রিক নিরাপত্তা বলয় আরও সুসংহত হলো।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই ঘাঁটি

আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬