ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ভবিষ্যতেও সেবা চলমান রাখার প্রত্যয় অধ্যাপক ডা. পি কে সাহার

মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল সমাপ্তি: উপকৃত হাজারো মানুষ

  • আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 77
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মুরাদনগরে চন্দনাইল হাই স্কুল মাঠে আয়োজিত দুই দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প – ২০২৬’ শনিবার (১৫ আগস্ট) সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে মুরাদনগর উপজেলা ও এর আশপাশের এলাকার হাজারো মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পেয়ে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।

স্বর্গীয় রাজমোহন সাহা ও তাঁর সহধর্মিণী মাখন বালা সাহার পুণ্য স্মৃতি স্মরণে, প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও ১৪ ও ১৫ আগস্ট (শুক্র ও শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই সেবাকার্যক্রম পরিচালিত হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জারি বিশেষজ্ঞ ও দেশবরেণ্য ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. পি. কে. সাহার সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পে মেডিসিন, শিশুরোগ, বক্ষব্যাধি ও হাঁপানি, হৃদরোগ, কিডনী রোগ, সার্জারি, শিশু ও প্লাস্টিক সার্জারি, চর্মরোগ, চক্ষু, নাক-কান-গলা এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন।

এই মহতী আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকার পান্থপথস্থ শমরিতা হাসপাতালের ‘এডভান্সড ল্যাপারোস্কোপিক সেন্টার এন্ড হার্নিয়া ক্লিনিক’। পাশাপাশি সার্বিক কার্যক্রমে বিশেষ কৃতজ্ঞতায় যুক্ত ছিল মুরাদনগরের রাজমোহন সাহা ফাউন্ডেশন।

ক্যাম্পের সফল সমাপ্তি শেষে এক বিশেষ বক্তব্যে আয়োজনের মূল উদ্যোক্তা অধ্যাপক ডা. পি. কে. সাহা বলেন, “মুরাদনগরের সাধারণ মানুষের সেবায় দুই দিনের এই বিশাল মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও তৃপ্ত। যারা আর্থিক অসচ্ছলতা বা দূরত্বের কারণে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না, তাদের দোরগোড়ায় দেশের সেরা চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই দুই দিনে এলাকার বিপুলসংখ্যক মানুষ যেভাবে চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন, তা আমাদের এই উদ্যোগকে শতভাগ সার্থক করেছে।”

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “মানবসেবার এই ব্রত নিয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

ক্যাম্পের দুই দিনই চিকিৎসাপ্রত্যাশী সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সকলেই সন্তোষজনক চিকিৎসাসেবা গ্রহণ করে বাড়ি ফেরেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভবিষ্যতেও সেবা চলমান রাখার প্রত্যয় অধ্যাপক ডা. পি কে সাহার

মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল সমাপ্তি: উপকৃত হাজারো মানুষ

আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬