মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সির নকশা প্রকাশ্যে
- আপডেট সময় : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 22
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। তবে তার সেই প্রতীক্ষিত ‘ওয়ান লাস্ট ড্যান্স’ বা ক্যারিয়ারের শেষ ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে অগণিত ভক্ত। আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাবেন তিনি। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অ্যাডিডাস সম্প্রতি মেসির বিদায়ী ম্যাচের নতুন জার্সির নকশা প্রকাশ করেছে।
নতুন এই জার্সিতে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপের মাঝে একটি সাদা স্ট্রাইপ রাখা হয়েছে। জার্সির কেন্দ্রে শোভা পাচ্ছে আর্জেন্টিনার জাতীয় পতাকার প্রতীক সূর্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, মেসির নাম এবং তার চিরচেনা ১০ নম্বর জার্সিটি সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিওর মাধ্যমে মেসি নিজেই এই জার্সির ঝলক দেখিয়েছেন। সেখানে দেখা গেছে, দেয়ালে থাকা পুরোনো জার্সি সরিয়ে নতুন বিদায়ী জার্সিটি টাঙাচ্ছেন তিনি এবং তার সামনে রাখা সোফায় রয়েছে আকাশি-নীল এক জোড়া জুতা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’ কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন – অবশেষে সব আজ জানা গেল।
এই বিশেষ জার্সিটি ইতোমধ্যেই বিক্রির জন্য বাজারে ছাড়া হয়েছে। এছাড়া বিদায়ী ম্যাচের টিকিটের জন্য সমর্থকদের মধ্যে এতটাই আগ্রহ দেখা গেছে যে, টিকিট বিক্রির ওয়েবসাইট দিপোর্তো গতকালই সার্ভার ক্র্যাশের শিকার হয়েছে। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সব টিকিট বিক্রি হয়ে গেছে। বর্তমান ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। এরপর ২ ও ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা, যার মধ্যে মেসি শুধুমাত্র শেষ ম্যাচে অংশগ্রহণ করবেন। এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলবে। এ ছাড়া তার বিদায়ী ম্যাচের টিকিট কাটতে গতকাল ভক্ত-সমর্থকেরা দিপোর্তিক ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েছেন।
গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন মেসি। সেখানে তিনি ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি সোনালি কলমের ছবি ব্যবহার করেছিলেন। গত ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সি গায়ে ২০৭ ম্যাচে মাঠে নেমে ১২৫ গোল করেছেন তিনি, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮টি গোল। মেসির এই চূড়ান্ত বিদায়ী ম্যাচটি এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাজারো ভক্তকুলের কাছে সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি।


























