ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

যথাসময়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ভারতীয় হাইকমিশনার

  • আপডেট সময় : ০৬:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হাইকমিশনার বলেন, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সঠিক সময়ে সফরের সব আয়োজন সম্পন্ন হবে।

দীনেশ ত্রিবেদী আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ভারত সরকারের পক্ষ থেকে সবসময়ই সফরের আমন্ত্রণ রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবগত আছেন। দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া জরুরি। শুধু বৈঠকের অপেক্ষায় না থেকে বাস্তবমুখী কাজগুলো সম্পন্ন করা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাতাস, নদী, জলবায়ু কিংবা বন্যপ্রাণীর মতো বিষয়গুলো কোনো ভৌগোলিক সীমানা মানে না। তাই এসব সংকট যৌথ প্রচেষ্টায় মোকাবিলা করতে হবে। পরিষ্কার বায়ু ও নীল আকাশের মতো পরিবেশগত সুবিধা নিশ্চিত করার প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী এবং এটি একদিনে সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

এ সময় পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, রাজনৈতিক বা প্রশাসনিক সমীকরণের চেয়ে দুই দেশের জনগণের স্বার্থ, বাণিজ্যিক সম্পর্ক এবং পরিবেশগত নির্ভরতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

যথাসময়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ০৬:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬