ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ ১০০ একর জমি জব্দের আদেশ

  • আপডেট সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেয়া ১০০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন সোমবার এই আদেশ দিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে–বেনামে জনগণের আমানতের অর্থ লুটপাটসহ নানান অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছেন তাদের কর্মকর্তারা।

অনুসন্ধানকালে দেখা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে একটি বহুতল ভবন নির্মাণের জন্য অর্থলুট ও ঋণ জালিয়াতিতে অভিযুক্ত রন হক সিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে প্রায় ১০০ একর ভূমি সাময়িক বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এক্ষেত্রে নিয়ম না মেনে প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি বরাদ্দ দেয়া হয় মাত্র তিন হাজার কোটি টাকায়। সেখানে মাত্র ২৭০ কোটি টাকার একটি কিস্তি দিয়েই ওই সম্পদের দখল নিয়েছে রন হক সিকদার।

দুদকের পক্ষ থেকে আদালতকে আরো জানানো হয়েছে, অনুমোদন ছাড়াই রন হক সিকদারের প্রতিষ্ঠান সেখানে তিনতলা একটি ভবন নির্মাণ করেছে এবং ভুয়া তথ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের নামে ১১০ কোটি টাকার ঋণ নিয়েছে।

এমন অবস্থায় দুদকের আবেদন আমলে নিয়ে বরাদ্দকৃত ১০০ একর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।

সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ ১০০ একর জমি জব্দের আদেশ

আপডেট সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫