ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

রাখাইনে ফের ২০ রোহিঙ্গার ঘরে অগ্নিসংযোগ, এ পর্যন্ত ২১৪টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস!

  • আপডেট সময় : ১০:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • / 391
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে মংডুর কেইন চং গ্রামে মিয়ানমার সেনারা ও স্থানীয় মগজনতা ২০টি ঘরে আগুন লাগিয়ে দেয়।

এর আগেও স্যাটেলাইটে তোলা জ্বালিয়ে দেওয়া গ্রামের ছবি পর্যবেক্ষণ করে এইচআরডব্লিউ জানিয়েছিল, দেশটির নিরাপত্তা বাহিনী রাজ্যের প্রায় ২১৪টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

এ ব্যাপারে সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাখাইনে গিয়ে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত এবং কারণ অনুসন্ধান করছে নিরাপত্তাকর্মী। তবে এর জন্য রোহিঙ্গাদেরকেই দায়ী বলে ইঙ্গিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ অগাস্ট মিয়ানমারের পুলিশ পোস্ট ও সেনাবাহিনীর একটি ঘাঁটিতে বিদ্রোহী রোহিঙ্গাদের হামলার ঘটনার পর থেকে রাখাইন রাজ্যে নতুন করে শুরু হয় সেনা অভিযান। আর সেনাবাহিনীর এ অভিযান চলাকালে সেনা সদস্য ও স্থানীয় মগদের অত্যাচার-নির্যাতনের শিকার হয় রোহিঙ্গা নারী-পরুষ-শিশুরা। এমনকি তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই নির্যাতন থেকে নিজের প্র্রণ বাচাতে ইতিমধ্যে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাখাইনে ফের ২০ রোহিঙ্গার ঘরে অগ্নিসংযোগ, এ পর্যন্ত ২১৪টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস!

আপডেট সময় : ১০:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭