ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ

  • আপডেট সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • / 1067
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রাজধানীতে ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস ওড়াচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকা অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানা নিরাপত্তা জনিত হুমকির সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে।”

এক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এর বিরূপ হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারী কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে সম্মানিত মহানগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ

আপডেট সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮