ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

  • আপডেট সময় : ১২:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার নির্ধারিত দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। দোকানিদের অভিযোগ, চাহিদামতো তেল পেতে অর্ডার দেওয়ার পরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করা হলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক দোকানেই তা পাওয়া যাচ্ছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কেবল তেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বাজারে খোলা আটার দাম বেড়ে প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকায় দাঁড়িয়েছে, যা এক মাস আগেও ছিল ৪৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে ৩ দশমিক ১৬ শতাংশ। একই সঙ্গে বেড়েছে ময়দার দামও। খোলা ময়দা আগে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও এখন তা ৬৫ থেকে ৭০ টাকায় কিনতে হচ্ছে। এছাড়া প্যাকেটজাত ময়দার দাম বেড়ে প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় পৌঁছেছে, যা এক মাস আগে ছিল ৬৫ থেকে ৭৫ টাকা।

অন্যান্য পণ্যের দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে ফার্মের ডিম প্রতি ডজন ১৫০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি মাছ ও সবজির দামও বাড়তি। নিত্যপণ্যের এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

আপডেট সময় : ১২:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬