ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু কাল

  • আপডেট সময় : ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল। সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ‘উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক নিরাপত্তায় টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে যুব সমাজকে সম্পদ হিসেবে অবদান রাখতে উৎসাহী করা’। ৪ দিন ব্যাপি এ সম্মেলনটির আয়োজন করেছে ইউনাইটেড নেসন্স ইয়ুথ এন্ড স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখা।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে সম্মেলনটির উদ্ধোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম এম.পি। সম্মেলনটি শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ৯ অক্টেবার পর্যন্ত চলবে।

এছাড়া, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএনআইসি ঢাকার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শিল্পী।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সম্মেলনের রিজিওনাল ডিরেক্টর একরাম হোসাইন মিঠু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউনিস্যাব বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে সম্মেলনের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের তিন শতাধিক শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নিয়ে আন্তর্জাতিক সমস্যা-সম্ভবনা নিয়ে আলোচনা করবেন।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টায় কমিটি সেশন শুরু হবে। শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে।
চতুর্থ দিন সাধারণ পরিষদে রেজুলেশন পাশ করা হবে। পরে প্রত্যেক অংশগ্রহনকারীর মাঝে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সম্মেলনে সহযোগিতা করবেন রাবি ও ইউএনাইসি, বেভারেজ পার্টনার-একমি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু কাল

আপডেট সময় : ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭