ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষকদের অভ্যান্তরীণ কোন্দলঃআটকে আছে পরীক্ষা

  • আপডেট সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: শিক্ষকদের অভ্যান্তরীণ কোন্দলে আটকে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের পরীক্ষা। বিভাগের নিয়ম অনুযায়ী অক্টোবরের মধ্যে পরীক্ষা শুরুর কথা থাকলেও তা এখনো অনুষ্টিত হয়নি। এ অবস্থার জন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দায়ী করছেন মূলত শিক্ষকদের মধ্যে অভ্যান্তরীন দ্বন্দ্বকে। ফলে সেশনজটের কবলে পড়ার আশঙ্কা করেছে ঐ বিভাগের শিক্ষার্থীরা। তবে এ অবস্থার জন্য দায়ী করছে এক পক্ষ অন্য পক্ষকে।
খোঁজ নিয়ে জানা যায়, বিভাগরে নিয়ম ক্লাস-টিউটোরিয়াল সাধারণত আগস্ট মাসের মধ্যেই শেষ করা। আর বর্ষ সমাপনী পরীক্ষা অক্টোবর মধ্যে শুরু হয়। কোন শিক্ষকের ব্যক্তিগত সমস্যা থাকলে একাডেমিক মিটিংএর সিদ্ধান্তের ভিত্তিতে কিছুদিন পেছানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তার দায়ভার আমরা কেন নিব। শিক্ষদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চায় এই সমস্যার দ্রুত সমাধান করুন।  অন্যথায় আমরা অন্যপথ দেখতে বাধ্য হবো।

জানতে চাইলে বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, চেয়ারম্যানের দায়িত্ব বিভাগরে সমস্যাগুলোর সমাধান করা। কিন্তু তিনি সেখানে ব্যার্থ। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চেয়ারম্যানকে বারবার মিটিং দিতে বলেছি। কিন্তু এ বিষয়ে তিনি কোন সাড়া দেননি। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত রিপোর্ট প্রকাশের পরই আমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করবো।

বিভাগের সভাপতি ড. নাসিমা জামান বলেন, নিজেদের মধ্যে ভূল বোঝা বুঝি থাকতেই পারে। তার সমাধানের জন্য আমাদেরই ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত শিক্ষকগণ এ ব্যাপারে কোন সহযোগীতা করছেন না। পরীক্ষা সংক্রান্ত কয়েকটি মিটিং ডেকেছি তারা একটিতেও অংশগ্রহণ করেননি। বিষয়টি আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। আমি আশা করি এই শঙ্কটের অতি দ্রুত সমাধান হবে।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আক্তার ফারুকী বলেন, তদন্ত কাজ প্রায় শেষের দিকে আশা করছি এই মাসেই রিপোর্ট জমা দিতে পারবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষকদের অভ্যান্তরীণ কোন্দলঃআটকে আছে পরীক্ষা

আপডেট সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭