ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

রাবি হিসাববিজ্ঞান বিভাগের এ্যালামনাই ২২ ও ২৩ ডিসেম্বর

  • আপডেট সময় : ১২:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • / 535
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম এ্যালামনাই সম্মিলন আগামী ২২ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুর ১টায় রবীন্দ্র কলা ভবনের শিক্ষক লাউন্সে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ্যালামনাই সম্মিলন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এক লিখিত বক্তব্যে বলেন, হিসাব বিজ্ঞান বিভাগ একটি পরিবার। বিভিন্ন কারণে এ পরিবারের এ্যালামনাই করা সম্ভব হয়নি। তাই আগামী ২২-২৩ ডিসেম্বর ক্যাম্পাসে প্রথম এ্যালামনাই সম্মিলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্মিলনের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১৪ এপ্রিল থেকে এবং আগামী ৩১শে অক্টোবর শেষ হবে। সম্মিলনে অংশগ্রহনের জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ১৫০০ টাকা, বর্তমান ছাত্র-ছাত্রীদের ৫০০ টাকা ও অতিথিদের জন্য ১০০০ টাকা রেজিষ্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।

এ্যালামনাই সম্মিলনের সদস্য ফরম ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে ডাউনলোড ও সরাসরি বিভাগ থেকে সংগ্রহ করা যাবে। সদস্য হবার জন্য হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের যে কোন একটি সনদ কপি জমা দিতে হবে।
অগ্রণী ব্যাংক রাবি শাখা S/B AC No. 0200009737733 তে সদস্য ও নিবন্ধন ফি অনলাইনে অথবা সরাসরি জমা দিতে পারবে। এছাড়া যে কোন তথ্য জানতে E-mail: alumniaisru@gmail.com এবং 01717743984 নম্বরে যোগাযোগ করা যাবে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. সালমা বানু, প্রফেসর সুভাষ চন্দ্র শীল, প্রফেসর দিল আরা হোসেন, প্রফেসর সাইয়েদুজ্জামান, প্রফেসর তাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

রাবি হিসাববিজ্ঞান বিভাগের এ্যালামনাই ২২ ও ২৩ ডিসেম্বর

আপডেট সময় : ১২:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭