সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রদূত পদে সেনাবাহিনীর দুই মেজর জেনারেলের নিয়োগ
- আপডেট সময় : ১১:৪০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 8
রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দুজন মেজর জেনারেলের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নিযুক্ত কর্মকর্তাদের পরিচয়
- মেজর জেনারেল মো. হাফিজুর রহমান
- মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

























