ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি

রাষ্ট্রপতি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

  • আপডেট সময় : ০৯:১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১০টা ২৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও)’র মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি) এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুপা ক্রোমওয়েল হাসপাতালে এবং চোখের চিকিৎসার জন্য লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে যান। এছাড়াও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানীর ফ্রাঙ্কফুর্টে যান।
এর আগে রাষ্ট্রপতি লন্ডন সময় ১৯০২ টায় ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম ও লন্ডনে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।

গত ১৫ মে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী একটি বিমানযোগে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এর আগে গত বছরের জুলাই মাসে লন্ডনে ৭৫ বছর বয়সী প্রেসিডেন্ট হামিদ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

আব্দুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন

আপডেট সময় : ০৯:১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯