ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

রাষ্ট্রপতি: পেশাগত স্বার্থ সংরক্ষণে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে

  • আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের অধিকার, কল্যাণ নিশ্চিত এবং তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার ১৯ অক্টোবর দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যমকে অন্যতম মূল স্তম্ভ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সংবাদকর্মীদের নানা সমস্যার সমাধানে পেশাদার সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যায়ভাবে চাকরিচ্যুতি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর হওয়া সহিংসতার বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলোতে ডিআরইউসহ অন্যান্য সংগঠনকে ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের দিনগুলোতে ডিআরইউতে তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির স্মৃতিচারণ করেন। সেই প্রতিকূল সময়ে সাংবাদিকদের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়। সাক্ষাৎকারে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেসসচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি: পেশাগত স্বার্থ সংরক্ষণে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬