ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিফাইন আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার

  • আপডেট সময় : ১০:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীসহ বিরোধী মতকে মোকাবিলা করার লক্ষ্যে সরকারের একটি অংশ রিফাইন আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ১২ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, দিল্লির সাথে সরকারের গোপন আঁতাত না থাকলে আওয়ামী লীগ কীভাবে সারাদেশে মিছিল করার সুযোগ পায়? মিয়া গোলাম পরওয়ার দৃঢ়তার সাথে বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই। এছাড়া জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে বিশ্বাসভঙ্গ করেছে বলেও তিনি অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

রিফাইন আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ১০:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬