ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

রিশা হত্যার আসামি ওবায়দুলের ফাঁসির রায়

  • আপডেট সময় : ০৫:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এই মামলার একমাত্র আসামি ওবায়দুল হকের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

গত ১১ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে উদ্ধার করা হয়।

স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন ২৮ আগস্ট সকালে রিশার মৃত্যু হয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিশাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি দেন একমাত্র আসামি ওবায়দুল হক।

তিনি রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিংমলের বৈশাখী টেইলাসের কর্মচারী ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল বলেছিলেন, চাঞ্চল্যকর এ মামলায় যে সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে, তাতে আসামির সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিশা হত্যার আসামি ওবায়দুলের ফাঁসির রায়

আপডেট সময় : ০৫:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯