ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে যাওয়া নিয়ে মুখ খুলল পাকিস্তান

  • আপডেট সময় : ০৬:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম জ্বালানি বহনকারী একটি কার্গো বিমানের পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি বর্তমানে আলোচনায় এসেছে। এ নিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, ঘটনাটি কোনো কূটনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন নয়। তাদের দাবি, এটি মূলত আকাশসীমা ব্যবহারের অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যকার সমন্বয়জনিত একটি কারিগরি ও প্রক্রিয়াগত বিষয় মাত্র। কূটনৈতিক ফ্লাইট পরিচালনা ও আকাশসীমা ব্যবহারের আবেদনগুলো নির্ধারিত প্রটোকল ও নিয়ম মেনেই যাচাই করা হয় এবং এ ধরনের প্রশাসনিক প্রক্রিয়ায় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয়। পাক হাইকমিশনের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, সেগুলোর বিষয়বস্তু মূলত ফ্লাইটের নির্ধারিত রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমোদন-সংক্রান্ত কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

পাকিস্তান হাইকমিশন আরও স্পষ্ট করেছে, এই বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি বা এর ক্ষতি করার প্রচেষ্টার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিষয়টি কেবল কারিগরি দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত বলে তারা মনে করে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা ইউরেনিয়াম পরিবহনে এই বিলম্বের বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এর আগে রূপপুর প্রকল্পের জন্য ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমানটির ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। এ বিষয়ে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানান, বিমানটি নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন সময়সূচী নির্ধারণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি কেন পাওয়া যায়নি, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। ভারতের সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এখন নতুন করে ফ্লাইটের সময় নির্ধারণ করতে হতে পারে বলেও জানান তিনি। এর ফলে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম পাঠানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামও। তিনি জানান, কার্গো বিমানটি আসার কথা থাকায় বিমানবন্দরে যাবতীয় প্রস্তুতির কাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু রাশিয়ার রোসাটমের একজন লিয়াজোঁ কর্মকর্তা তাদের অবহিত করেন যে, ফ্লাইটটির জন্য প্রয়োজনীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি। এ কারণে জ্বালানি পরিবহনের নতুন সময়সূচী নির্ধারণের প্রক্রিয়া চলছে।

পাবনার ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এর আওতায় দুটি ভিভিইআর-১২০০ প্রজন্মের পারমাণবিক চুল্লি নির্মাণ করা হচ্ছে, যা থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে অত্যন্ত কঠোর নিরাপত্তায় রূপপুরের প্রথম ইউনিটের জন্য জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আনা হয়েছিল। এখন দ্বিতীয় ইউনিটের জ্বালানি পৌঁছানোর অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে যাওয়া নিয়ে মুখ খুলল পাকিস্তান

আপডেট সময় : ০৬:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬