ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

রোহিঙ্গাদের বিষয়ে খুব সজাগ থেকে সাবধানে কাজ করতে হবেঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / 421
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের মানবিক সাহায্য নিয়ে কোনো অবস্থাতেই রাজনীতি করা চলবে না।

বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে তারা যেমন নোংরা রাজনীতি করছে, তেমনি রোহিঙ্গা ইস্যু নিয়ে অপরাজনীতি শুরু করেছে।

আজ বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী কুতুপালংয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই স্রোতের মধ্যে কোনো অশুভ শক্তিও ঢুকে যেতে পারে। সুতরাং তাদের বিষয়ে খুব সজাগ থেকে সাবধানে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত পাঁচ লাখের মত রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে। আরো রোহিঙ্গা আসার জন্য অপেক্ষমান রয়েছে। তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা সবকিছুই দেয়া হচ্ছে। সরকার বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছে। তাই রোহিঙ্গাদের মানবিক সাহায্য নিয়ে কোনো অবস্থাতেই রাজনীতি করা চলবে না।

এই সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, কক্সবাজার-২ আসনের সংসদ আশেক উল্লাহ রফিক, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল হাসান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের বিষয়ে খুব সজাগ থেকে সাবধানে কাজ করতে হবেঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭