ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সদিচ্ছার কোন প্রমাণ পাওয়া যাচ্ছে নাঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৭:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • / 325
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  চীন সফরকালে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘চীন সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে বিষয়ে আলোচনা জাতিসংঘে হচ্ছে, সেই আলোচনাতো এখানে (চীনে) অবশ্যই আসবে। আর চীন বিষয়টি অস্বীকারও করেনি। যার প্রমাণ হলো জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সর্বসম্মতভাবে বিবৃতি দিয়েছে।’

মন্ত্রী গত শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের আসন্ন চীন সফর উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের স্বার্থ বিবেচনা করে রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত সৃষ্টিতে বিএনপির সদিচ্ছার কোন প্রমাণ পাওয়া যাচ্ছে না জানিয়ে কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে বিএনপির সদিচ্ছা বা আন্তরিকতা আছে এমন প্রমাণ আমরা এ পর্যন্ত পাচ্ছি না। তারা এ সমস্যাকে জাতীয় স্বার্থের দিক থেকে বিবেচনা করে এ সমস্যা সমাধানে কতটা আন্তরিক সেটা আগে দেখতে হবে।’

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিভক্তির সৃষ্টি বিএনপি করছে। সারা দুনিয়ায় শেখ হাসিনার প্রশংসা দেখে তাদের গাত্রদাহ হচ্ছে। সারা দুনিয়া বলে এক কথা, আর বিএনপি বলে আরেক কথা।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি চেয়ারপার্সন লন্ডনে বসে কয়েকটি দেশের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তিনি লন্ডনে বসে কথা বলছেন কিন্তু এ সময় তিনি তার দেশে আসার তারিখ বারবার পরিবর্তন করছেন। আগে জানতাম তিনি ঈদের পরেই আসবেন কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি এ মাসে আসবেন না।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান যদি জাতীয় সমস্যা বিবেচনা করেন কিন্তু দেশে থেকে সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখবেন না। তিনি বিদেশে বসে কথা বলছেন, যেখানে দেশের বাস্তবতা তিনি বুঝতে পারছেন না। যা কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতার ভূমিকা হতে পারে না। জাতীয় স্বার্থে আমরা সবার সহযোগিতা চাই।

এর আগে বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব:) ফারুক খান, যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মণি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বণ ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সদিচ্ছার কোন প্রমাণ পাওয়া যাচ্ছে নাঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭