ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বেরুলেই গ্রেফতার : আইজিপি

  • আপডেট সময় : ১২:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বাংলাদেশে কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের জন্য নির্ধারিত আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

বাংলাদেশে গত তিন সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের অনেকে তাদের জন্য নির্ধারিত থাকার জায়গার বাইরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
কিন্তু এখন থেকে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেফতার করা হবে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে ২০০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে শহীদুল হক জানিয়েছেন, রোহিঙ্গারা সঠিকভাবে তালিকাভুক্ত না হলে শরণার্থী হিসেবে তারা কোনো সুযোগসুবিধা পাবেন না।
ফলে এই উদ্যোগের পেছনে অন্যতম উদ্দেশ্য হলো রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ তালিকা করা।

এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের যারাই সাহায্য করতে চান কিংবা ত্রাণ পাঠাতে চান, সেটি সরকারের মাধ্যমে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।
এর আগে রাখাইন থেকে পালিয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের বাড়ি ভাড়া দেয়া যাবে না ও পরিবহনে তোলা যাবে না বলে শনিবার এক নির্দেশনা জারি করে পুলিশ।

সূত্রঃ বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বেরুলেই গ্রেফতার : আইজিপি

আপডেট সময় : ১২:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭