ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

শমরিতা হাসপাতালে আগামী ১০ জুন থেকে চালু হচ্ছে আধুনিক ভ্যাকসিনেশন সেন্টার

  • আপডেট সময় : ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু ও প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় এবং আধুনিক টিকাদান সেবা নিশ্চিত করতে আগামী ১০ জুন থেকে ঢাকার পান্থপথে অবস্থিত শমরিতা হাসপাতালে লিমিটেডে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে একটি নতুন ও অত্যাধুনিক ‘ভ্যাকসিনেশন সেন্টার’।

এই কেন্দ্রের মাধ্যমে সব বয়সী মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সহজলভ্য টিকাদান সেবা প্রদান করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, নতুন এই সেন্টারে জাতীয় ইপিআই (EPI) কর্মসূচির আওতাভুক্ত শিশুদের সব ধরনের টিকা প্রদান করা হবে। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য ফ্লু ভ্যাকসিন, হেপাটাইটিস, টাইফয়েড এবং অন্যান্য প্রতিরোধমূলক টিকাসেবা পর্যায়ক্রমে চালু করা হবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অভিজ্ঞ চিকিৎসক ও বিশেষভাবে প্রশিক্ষিত নার্সদের সার্বিক তত্ত্বাবধানে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

রাজধানীর পান্থপথে অবস্থিত স্বনামধন্য শমরিতা হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা দিয়ে আসছে। হাসপাতালটিতে ইমিউনাইজেশনসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা বিভাগ রয়েছে এবং রোগীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ভ্যাকসিনেশন সেন্টারটি চালুর ফলে পান্থপথ, ধানমন্ডি ও এর আশপাশের এলাকার মানুষ বাড়ির কাছেই খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে টিকাসেবা গ্রহণ করতে পারবেন।

রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে এবং সুস্থ সমাজ গঠনে টিকার কোনো বিকল্প নেই। তাই রোগব্যাধি থেকে মুক্ত থেকে নিজেদের ও পরিবারের সুরক্ষিত ভবিষ্যৎ ও সুস্থতা নিশ্চিত করতে সবাইকে সময়মতো সঠিক টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে শমরিতা হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

শমরিতা হাসপাতালে আগামী ১০ জুন থেকে চালু হচ্ছে আধুনিক ভ্যাকসিনেশন সেন্টার

আপডেট সময় : ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬