ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শমরিতা হাসপাতালে আগামী ৯ জুন থেকে চালু হচ্ছে পূর্ণাঙ্গ ‘থোরাসিক সার্জারি সেন্টার’

  • আপডেট সময় : ০৯:১১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি খাতে বক্ষব্যাধি বা থোরাসিক সার্জারির অত্যাধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৯ জুন (২০২৬) ঢাকার পান্থপথে অবস্থিত শমরিতা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশেষায়িত ‘থোরাসিক সার্জারি সেন্টার’। সুলভ মূল্যে ও অত্যন্ত সাশ্রয়ী খরচে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের থোরাসিক সার্জারি সেবা পৌঁছে দেওয়াই এই সেন্টারের মূল লক্ষ্য।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক অধ্যক্ষ ও থোরাসিক সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডা. মো. কামরুল আলমের নেতৃত্বে একদল অভিজ্ঞ ও তারুণ্যদীপ্ত সার্জিক্যাল টিম এই সেন্টারে চিকিৎসাসেবা প্রদান করবেন।

অত্যাধুনিক এই সেন্টারে যেসব চিকিৎসাসেবা মিলবে – ফুসফুসের সার্জারি , খাদ্যনালীর সার্জারি, ভ্যাটস ( ভিডিও-অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি), শিশুদের থোরাসিক সার্জারি, বুকের আঘাতজনিত চিকিৎসা, চেস্ট ওয়াল সার্জারিসহ মিডিয়াস্টিনাল সার্জারি।

রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দক্ষ সার্জিক্যাল টিম দ্বারা সেন্টারটিতে ২৪ ঘণ্টা (২৪/৭) চিকিৎসাসেবা চালু থাকবে। নিয়মিত ব্যক্তিগত চেম্বার প্র্যাকটিসের পাশাপাশি প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মাত্র ৫০০ টাকা ফি-তে বিশেষজ্ঞ আউটডোর সার্ভিস দেওয়া হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গরিব ও অসহায় রোগীদের সুবিধার্থে ইনভেস্টিগেশন, ইনডোর সার্ভিস এবং অপারেশন প্যাকেজের ওপর ২৫% থেকে ৪০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন এই সেন্টার প্রতিষ্ঠা প্রসঙ্গে সেন্টারের চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. মো. কামরুল আলম বলেন, “আমাদের দেশে থোরাসিক সার্জারির প্রয়োজন রয়েছে এমন অনেক রোগী সঠিক সময়ে এবং সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন। বেসরকারি উদ্যোগে একটি পূর্ণাঙ্গ থোরাসিক সেন্টার প্রতিষ্ঠার স্বপ্ন আমাদের দীর্ঘদিনের। শমরিতা হাসপাতালে এই নতুন সেন্টারের মাধ্যমে আমরা অত্যন্ত সুলভ মূল্যে এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে বিশ্বমানের সার্জারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। রোগীদের আস্থাই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে গড়া শমরিতা হাসপাতালের এই ‘থোরাসিক সার্জারি সেন্টার’ দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের উন্মোচন করবে, যার ফলে রোগীরা স্বল্প খরচে দেশেই নিরাপদ চিকিৎসাসেবা পাবেন।

নিউজটি শেয়ার করুন

শমরিতা হাসপাতালে আগামী ৯ জুন থেকে চালু হচ্ছে পূর্ণাঙ্গ ‘থোরাসিক সার্জারি সেন্টার’

আপডেট সময় : ০৯:১১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬