ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শমরিতা হাসপাতালে অত্যাধুনিক ‘থোরাসিক সার্জারি সেন্টার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট সময় : ১০:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বক্ষব্যাধি ও ফুসফুসের জটিল রোগের বিশ্বমানের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ‘থোরাসিক সার্জারি সেন্টার’।

আজ ৯ই জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় এক আনন্দঘন ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই পূর্ণাঙ্গ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমরিতা হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আর. এ. চৌধুরী পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ বি এম হারুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ডাঃ মুনজারীন শাহনাজ নোবেরা , সেন্টারের চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. মো. কামরুল আলম এবং অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সেন্টার এবং হার্নিয়া ক্লিনিক চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. পি. কে. সাহাসহ বিশেষজ্ঞ থোরাসিক সার্জন ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাস্থ্যখাতে এই সেন্টারটিকে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে উল্লেখ করেন। উদ্বোধনী আলোচনায় জানানো হয়, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে রোগীদের সেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বক্ষব্যাধির মতো জটিল চিকিৎসায় সাধারণ মানুষের আর্থিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ সার্জনদের সমন্বয়ে এই সেন্টার গড়ে তোলা হয়েছে।

উদ্বোধনী আয়োজনে আরও নিশ্চিত করা হয় যে, দূরবীনের সাহায্যে ফুসফুসের জটিল অপারেশন (VATS) এখন থেকে আরও সহজে ও কম খরচে দেশেই করা সম্ভব হবে। সেই সাথে জরুরি পরিস্থিতি বা ইমার্জেন্সি চেস্ট ট্রমা মোকাবিলায় দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সার্জিক্যাল সেবা প্রদান এবং চিকিৎসা ব্যয়ের কারণে যেন কেউ সেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিতে গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার সাথে বিশেষ ছাড় দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. কামরুল আলমের নেতৃত্বে একদল তারুণ্যদীপ্ত সার্জিক্যাল টিম এই সেন্টারে ২৪/৭ চিকিৎসাসেবা প্রদান করবেন। নিরবচ্ছিন্ন জরুরি সেবার পাশাপাশি প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মাত্র ৫০০ টাকা ফি-তে বিশেষজ্ঞ আউটডোর সার্ভিসও চালু থাকছে এই সেন্টারে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং মানবিক সেবার সমন্বয়ে গড়া শমরিতা হাসপাতালের এই নতুন ‘থোরাসিক সার্জারি সেন্টার’ দেশের স্বাস্থ্যখাতে একটি নির্ভরতার প্রতীকে পরিণত হবে এবং সাধারণ মানুষ স্বল্প খরচে দেশেই নিরাপদ চিকিৎসাসেবা পাবেন।

নিউজটি শেয়ার করুন

শমরিতা হাসপাতালে অত্যাধুনিক ‘থোরাসিক সার্জারি সেন্টার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ১০:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬