ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা

শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • / 1068
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ  আজ ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার,  শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা   কোম্পানীর মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন সাহেবের সভাপতিত্বে এম এইচ শমরিতা হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ মিলনায়তনে , ১১৭ লাভ রোড, তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় সকলের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে ১০% নগদ ও ১০% বোনাস লভ্যাংশ অনুমোদনসহ বিদায়ী অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। বিগত ৫ বছরের তুলনায় শেষ ২০১৬-১৭ অর্থবছরে কোম্পানীর লভ্যাংশ ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে কোম্পানীর অংশীদারদের মধ্যে সুসম্পর্ক, আস্থা ও বিশ্বাস আরো মুজবত হয়েছে বলে মনে করেন কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন।

কোম্পানীর অংশীদারদের উদ্দেশ্যে তিনি বলেন-“এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, জনগণের সেবায় নিয়োজিত। সকলের চেষ্টা ও ভালোবাসায় শমরিতা হাসপাতাল ও কলেজের আজ এই উত্থান, যার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতেও আপনাদের এই বিশ্বাস ও ভালোবাসা অটল থাকবে ইনশাআল্লাহ্‌।”

সভায় বেশ কয়েকজন শেয়ারহোল্ডার তাদের বক্তব্যে হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন’কে হাসপাতালটির উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য বিশেষভাবে প্রসংশিত করেন।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়্যারম্যান অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার বা অংশীদার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭