ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

অনুমোদিত হলো ৫% নগদ লভ্যাংশ ও নতুন পরিচালনা পর্ষদ

শমরিতা হাসপাতাল লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৮:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 364
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শমরিতা হাসপাতাল লিমিটেড–এর ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ০৯ ডিসেম্বর ২০২৫, হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে । কোম্পানির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. রিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদ এবং নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন করা হয়। এজিএমে শেয়ারহোল্ডাররা ৫% নগদ লভ্যাংশ, পরিচালকদের নির্বাচন ও নিয়োগ এবং ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগও অনুমোদন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.বি.এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, কোম্পানি সচিবসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।

এর আগে গত ২১ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় শমরিতা হাসপাতাল লিমিটেড ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এবং সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করে।

আর্থিক পারফরম্যান্স (৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছর)

  • **শেয়ার প্রতি আয় (EPS): ৬২ পয়সা (আগের বছর ছিল ৫৬ পয়সা)
  • **শেয়ার প্রতি ক্যাশ ফ্লো: ১ টাকা ৭২ পয়সা (আগের বছর ছিল ২ টাকা ৪ পয়সা)
  • **নিট সম্পদ মূল্য (NAVPS): ৪৫ টাকা ৩৯ পয়সা (৩০ জুন ২০২৫ অনুযায়ী)

৪০তম এজিএমের মাধ্যমে শমরিতা হাসপাতাল লিমিটেড চলতি বছরের আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ বিতরণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা চূড়ান্ত করল। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে কোম্পানির কর্পোরেট অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

অনুমোদিত হলো ৫% নগদ লভ্যাংশ ও নতুন পরিচালনা পর্ষদ

শমরিতা হাসপাতাল লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫