ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৬:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান  মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার  আব্দুল মতিন, পরিচালক হেলাল আহমদ চৌধুরী, মো. জয়নাল আবেদীন, অধ্যপক ড. কাজী শহীদুল আলম ও সৈয়দ আবু আসাদ। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম। এসময় ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরাস্তু খান প্রধান অতিথির ভাষণে বলেন, ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনার দিন।  এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বেছে বেছে দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রণীদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশের জাতীয় নেতৃত্বের মেরুদন্ড ভেঙ্গে দিতে চেষ্টা করে এবং এর মাধ্যমে দেশের অপরিসীম ক্ষতি সাধন করে। সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও প্রকৃত ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

মোঃ আব্দুল হামিদ মিঞা সভাপতির ভাষণে বলেন, পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের অগ্রগতিতে বলিষ্ঠ ভুমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭