ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শিশুদের নিবিড় চিকিৎসায় শমরিতা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক ‘পিআইসিইউ’

  • আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুতর অসুস্থ শিশুদের উন্নত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর স্বনামধন্য শমরিতা হাসপাতালে এবার চালু হতে যাচ্ছে অত্যাধুনিক ‘পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট’ বা পিআইসিইউ (PICU)।

আগামী ১৫ জানুয়ারি হাসপাতালটির ২নং ভবনের ৭ম তলায় মুমূর্ষু শিশুদের জন্য ৪ বেড বিশিষ্ট বিশেষায়িত এই নিবিড় পরিচর্যা কেন্দ্রটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুমূর্ষু শিশুদের জীবন রক্ষাকারী এই আধুনিক বিভাগটি পরিচালিত হবে দেশের অভিজ্ঞ ও স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফারজানা কবির এবং ডা. এ বি আবু তালহা। তাঁদের নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স শিশুদের সার্বক্ষণিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করবেন।

নতুন এই পিআইসিইউ-তে গুরুতর অসুস্থ, মারাত্মক শ্বাসকষ্ট, সেপসিস বা বড় কোনো সার্জারির পর শিশুদের সর্বোচ্চ পর্যায়ের লাইফ সাপোর্ট দেওয়ার জন্য ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর ও ইনফিউশন পাম্পসহ বিশ্বমানের অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর ফলে সংকটাপন্ন শিশুদের জরুরি চিকিৎসায় স্বজনদের আর অন্য কোথাও ছুটতে হবে না, একই ছাদের নিচে মিলবে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা।

শমরিতা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যখাতে যুগোপযোগী সেবা প্রদানের যে প্রতিশ্রুতি হাসপাতালটি দিয়ে আসছে, নতুন এই পিআইসিইউ সংযোজন তারই একটি সফল ধারাবাহিকতা। এর মাধ্যমে দেশের শিশু চিকিৎসায় শমরিতা হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

শিশুদের নিবিড় চিকিৎসায় শমরিতা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক ‘পিআইসিইউ’

আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬