শিশু রামিসা হত্যার রায়: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
- আপডেট সময় : ০২:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 5
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নির্যাতনের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সকাল ১০টা ৩৬ মিনিটে জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পড়া শুরু করেন। এর আগে সোমবার উভয় পক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ঘটনাটি ঘটে গত ১৯ মে। পল্লবীতে এই অমানবিক ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিচারপ্রক্রিয়া শুরু হয় গত ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে এবং মাত্র একদিনের ব্যবধানে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ ও স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন এবং ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করলেন।
























