ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান

  • আপডেট সময় : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জোরালো অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের নিয়মিত কার্যক্রমের তথ্য অবহিত করতে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং এটি একটি জরুরি বিষয় হিসেবে বিবেচিত হওয়া উচিত। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। ব্যাপারটা এরকম- আমরা উনাকে এক্সট্রাডাইড করতে চাই, উনাকে ধরে আনতে চাই। ডা. জাহেদ উর রহমান বলেন, ‘উনি (শেখ হাসিনা) এত মানুষ খুন করেছেন কথাটা কিন্তু এ রকম না।

প্রত্যার্পণ সংক্রান্ত আইনি জটিলতার বিষয়ে ভারতের বিভিন্ন ব্রিফিংয়ের প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে যে আইনি প্রশ্ন তোলা হয়, তার কোনো ভিত্তি তিনি দেখেন না। তিনি শেখ হাসিনাকে একজন ‘বীভৎস ক্রিমিনাল’ ও কনভিক্টেড ব্যক্তি হিসেবে অভিহিত করে বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে তার বিরুদ্ধে রায় হয়েছে। উপদেষ্টা আরও বলেন, সাধারণ খুনের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধের পার্থক্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, জনগণ এই পার্থক্যটি অনুধাবন করতে সক্ষম। এই ডিফারেন্সটা আমি আশা করি আমাদের জনগণ বোঝেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা নিজেই যেহেতু দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন, তাই তাকে ভারতের পক্ষ থেকে দ্রুত এক্সট্রাডাইড বা হস্তান্তর করা উচিত। তিনি বলেন, ‘যিনি নিজেই আসতে চান, তাকে নিয়ে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়। এছাড়া আমাদের সংবিধানেই বলা আছে, মানবতার বিরুদ্ধে অপরাধে দণ্ডিত আসামিদের ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে। একশো খুন পাঁচশো খুন এক জিনিস আর ক্রাইম অ্যাগেইনিস্ট হিউম্যানিটি আরেক জিনিস।

উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান সরকার দণ্ডিত আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বদ্ধপরিকর। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের বিচারের স্বার্থে মৌলিক অধিকারের ওপর সীমাবদ্ধতার আইনি ভিত্তি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে বিদ্যমান আইনি আলোচনার প্রসেস অনুযায়ী, বিষয়টির দ্রুত সুরাহা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান

আপডেট সময় : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬