ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
  • / 387
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  হাজারো দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

এর আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর বিমানবন্দর থেকে গণভবনের উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় রাস্তার দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭