সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ পেলেন ফেরদৌসী মিষ্টি
- আপডেট সময় : ০১:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 1
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপি মিষ্টির বিরুদ্ধে অতীতে নানা সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর থাকাকালীন তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে রাজনৈতিক পরিমণ্ডলে তার ভূমিকা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছিল। সর্বশেষ সরকারি দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এমন নির্দেশ এল বলে ধারণা করা হচ্ছে।




















