ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই দেশের উন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই তিনি খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, তাই আমরা চাই-সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য।

তারেক রহমান তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, কৃষকদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। ধর্মীয় নেতাদের সহায়তার প্রসঙ্গে তিনি জানান, ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার।

শারদীয় দুর্গাপূজার উৎসবের আবহে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও খেটে খাওয়া সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য। এসময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন যে, সবাই তার সঙ্গে আছেন কি না। উপস্থিত জনতা তখন হাত উঁচিয়ে তাকে সমর্থন জানান। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নির্বিশেষে এই দেশ সবার। তাই সবাইকে নিয়ে পরিশ্রম করে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজের প্রত্যেক শ্রেণি, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব।

নিউজটি শেয়ার করুন

সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬