ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

সব পাখী নীড়ে ফেরে

  • আপডেট সময় : ০৬:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
  • / 943
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি- হাসিনা মরিয়ম

গোধুলীর রঙ্গে মোড়ানো পৃথিবীটা
হঠাৎ ধূসর হয়ে যায়…
সেঞ্চুরীর বিবর্নপাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে
পড়ে থাকে কংক্রিটের রাস্তার উপর।
বেলাশেষে সূর্যের কমলা রেশটুকু
চারপাশ যেন স্বপ্নিল কারুময়তা ছড়িয়ে দেয়।
দিনের শেষের এই আবাহন অনেককেই স্পর্শ করে।

সবপাখী নীড়ে ফেরে…
সারাদিনের ক্লান্তি ছাপিয়ে রঙ্গিন প্রজাপতির মতো
ডানা মেলে ছুটে সবাই সাজানো ছোট্ট নীড়ে।
ট্রেনের হুইসেল, ট্রামের টুংটাং শব্দ
তৈরী করে এক মোহনীয় সুর…
ভালবাসা হাতছানি দিয়ে ডাকে,
এক সতেজ অনূভূতির কাঁপন জাগায় মন ও মননে,
প্রিয় মানুষটিকে আলিঙ্গনের সুখ…
আহা…
সেই চেনা মুখ বারবার নতুনভাবে
নতুন করে শিহরন জাগায়…
চিরন্তন প্রেমের মোহন বাঁশির সুর
জাগিয়ে তোলে সমস্ত ইন্দ্রিয়কে
ফিরে যাই বারবার তার কাছে উষ্ণতার জন্য…
সকাল-দুপুর রাত্রি কখন ও ক্লান্ত হয়না মন
শুধুতার একটুকরো হাসি যেন
আমাকে বাঁচিয়ে রাখে অনন্তকাল…।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সব পাখী নীড়ে ফেরে

আপডেট সময় : ০৬:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭

কবি- হাসিনা মরিয়ম

গোধুলীর রঙ্গে মোড়ানো পৃথিবীটা
হঠাৎ ধূসর হয়ে যায়…
সেঞ্চুরীর বিবর্নপাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে
পড়ে থাকে কংক্রিটের রাস্তার উপর।
বেলাশেষে সূর্যের কমলা রেশটুকু
চারপাশ যেন স্বপ্নিল কারুময়তা ছড়িয়ে দেয়।
দিনের শেষের এই আবাহন অনেককেই স্পর্শ করে।

সবপাখী নীড়ে ফেরে…
সারাদিনের ক্লান্তি ছাপিয়ে রঙ্গিন প্রজাপতির মতো
ডানা মেলে ছুটে সবাই সাজানো ছোট্ট নীড়ে।
ট্রেনের হুইসেল, ট্রামের টুংটাং শব্দ
তৈরী করে এক মোহনীয় সুর…
ভালবাসা হাতছানি দিয়ে ডাকে,
এক সতেজ অনূভূতির কাঁপন জাগায় মন ও মননে,
প্রিয় মানুষটিকে আলিঙ্গনের সুখ…
আহা…
সেই চেনা মুখ বারবার নতুনভাবে
নতুন করে শিহরন জাগায়…
চিরন্তন প্রেমের মোহন বাঁশির সুর
জাগিয়ে তোলে সমস্ত ইন্দ্রিয়কে
ফিরে যাই বারবার তার কাছে উষ্ণতার জন্য…
সকাল-দুপুর রাত্রি কখন ও ক্লান্ত হয়না মন
শুধুতার একটুকরো হাসি যেন
আমাকে বাঁচিয়ে রাখে অনন্তকাল…।।

বিডিসংবাদ/এএইচএস