ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ দিবে ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী শরী‘আহ্ মোতাবেক বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ প্রদান সংক্রান্ত এক সমঝোতা স্মারক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ৩০ জুন ২০২১ স্বাক্ষরিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এখলাছুর রহমান ও ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে সংশ্লিষ্ট বিভাগে চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও’র সাথে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েত উল্লাহ ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সরকারি কর্মচারীদের বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে বিনিয়োগ দিবে ইসলামী ব্যাংক

আপডেট সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১