ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব কারখানা এখনো উৎপাদনে সক্ষম হয়নি, সেগুলো সচল করার জন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানে উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে চামড়া শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬’ এবং ‘সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন। অনুষ্ঠানটি নেদারল্যান্ডসের উন্নয়নশীল দেশ থেকে আমদানি উন্নয়ন কেন্দ্র (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে আয়োজন করে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্টভাবে জানান, পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকেই কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন যে, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা এই শিল্পের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সরকার এখন সেই প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে।

চামড়া খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী জানান, গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী ভারত বর্তমানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার হিসেবে আবির্ভূত হয়েছে। এই সম্ভাবনাকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে কারখানার গুণগত মান ও উৎপাদনব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গড়ে তুলতে হবে।

শিল্প কারখানার কঠোর মানদণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন করতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দেশের মোট জিডিপিতে এই খাতের অবদান বর্তমানে এক-চতুর্থাংশের কম। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং বৈষম্য কমাতে একে অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির জটিলতা কমাতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন।

ঋণ সহায়তা নিয়ে মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা উদ্যোক্তাদের আর্থিক শৃঙ্খলার বড় প্রমাণ।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, হোম টেক্সটাইল ও চামড়া শিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। উভয় দেশের সহযোগিতা দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পের মতো রফতানিমুখী খাতে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। এছাড়া সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসসহ সরকারি-বেসরকারি খাতের বিভিন্ন প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। এই নতুন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও রফতানি বাজার প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬