ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ

  • আপডেট সময় : ১২:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বোর্ডের অনুমতি ছাড়া এইচ বি এম ইকবালের শেয়ার হস্তান্তরের মাধ্যমে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হওয়া সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপি হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ চারজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের এই নির্দেশনার ফলে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন থেকে সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ পড়বে। বর্তমানে হাইকোর্ট থেকে সিআইবি রিপোর্ট স্থগিত বা ঋণখেলাপির তালিকা থেকে নাম সরানোর বিষয়টি প্রায় বন্ধ রয়েছে। এমন প্রেক্ষাপটে আদালতের অবকাশকালীন সময়ে এই আদেশটি এলো। এর আগে ভিন্ন নামে সিআইবি রিপোর্ট স্থগিতের জন্য চেষ্টা চালালেও সিরাজুল ইসলাম মোল্লা তখন আদালতের কাছ থেকে কোনো সুবিধা পাননি।

নিউজটি শেয়ার করুন

সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ

আপডেট সময় : ১২:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬