সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল
- আপডেট সময় : ১০:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 0
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে সৌদিগামী ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, এই পরিস্থিতিতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারের ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকবে বলে বেবিচক সূত্রে জানানো হয়েছে।
























