ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ

  • আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের আবেদনের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটেই বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা সংক্রান্ত জটিলতা, আটক নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসন, জেলেদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সংলাপে আলোচনার জন্য নির্ধারিত ছিল। ২০১৭ সালে শুরু হওয়া এই সংলাপ প্রক্রিয়ায় এখন পর্যন্ত চারবার বৈঠক হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ

আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬