ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সিলেট বিভাগেই তিনজনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যু ১ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই তিনজন মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহীতে ২০ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬