ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

২০২৭ সালের মধ্যে ১০ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির লক্ষ্য

  • আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে চূড়ান্তভাবে বের হওয়ার প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর বিষয়ে দ্রুতই সুখবর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএফটিআই ও ইআরএফ আয়োজিত এক সেমিনারে তিনি জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইআরএফ-এর যৌথ সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, প্রস্তুতিকাল বৃদ্ধির বিষয়ে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একটি সর্বসম্মত অবস্থান তৈরি হয়েছে। জাতিসংঘ সিডিপি এবং ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব পক্ষই মনে করছে, বাংলাদেশের টেকসই উত্তরণের স্বার্থে অতিরিক্ত এই তিন বছর সময় পাওয়া যৌক্তিক। যদিও আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা রয়েছে, তবে অক্টোবরের মধ্যেই ইতিবাচক সমাধানের বিষয়ে সরকার আশাবাদী। তিনি আরও জানান, নভেম্বরের ২৪ তারিখ চূড়ান্ত সময়সীমা হলেও অক্টোবরের মধ্যেই এই প্রক্রিয়ার ইতিবাচক সমাধান হবে।

প্রস্তুতিকাল বাড়লে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার ইতোমধ্যেই আন্তর্জাতিক অংশীদারদের সাথে একটি কর্মপরিকল্পনা শেয়ার করেছে। এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য ঝুঁকি কমানোর লক্ষ্যে সরকার ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি’ বা মসৃণ উত্তরণ কৌশলের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। অতিরিক্ত ৩ বছর সময় পেলে কীভাবে প্রস্তুতি নেওয়া হবে, সে বিষয়ে ইতোমধ্যেই একটি অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে।

এই কৌশলের অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে অন্তত ১০টি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মন্ত্রী জানান, ইতোমধ্যে জাপানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের মধ্যে ১০ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির লক্ষ্য

আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬