ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্তের হার ১ শতাংশের নিচে

  • আপডেট সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৬২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।

ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৪ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জন।

করোনাভাইরাস নিয়ে শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪৫১টি। শনাক্তের হার ০.৮৩ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন।

এর আগে শুক্রবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৮ জনের শরীরে। আর মৃত্যু হয় ২ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্তের হার ১ শতাংশের নিচে

আপডেট সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২