ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইরানের হুমকির মুখে যুক্তরাজ্য থেকে সরানো হলো মার্কিন সামরিক বিমান নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হলো ইসরাইলি রাজনীতি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা: নিহত ৩ অসন্তোষ না কমলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ’র গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো আরও ৪৪ বাংলাদেশিকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ

  • আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। সভার আলোচনার ভিত্তিতে লংমার্চের পথপরিক্রমা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টন পর্যালোচনা করা হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও ১১টি দলের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন। মিয়া গোলাম পরওয়ার এই সমাবেশে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দলের দায়িত্বশীল কর্মীদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বিশাল বহর নিয়ে লংমার্চের যাত্রা শুরু হবে। মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা ও গোপালগঞ্জ হয়ে বহরটি বাগেরহাটের ফকিরহাটে পৌঁছাবে। এরপর রূপসা ব্রিজ দিয়ে খুলনায় প্রবেশ করবে এবং পরবর্তীতে যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে গিয়ে সমাপনী সমাবেশে অংশ নেবে। এই দীর্ঘ যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

লংমার্চের যাত্রাপথে কয়েকটি স্থানে পথসভার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সকাল ৯টা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে সকাল ১১টা, খুলনা মহানগরীর বাবরী চত্বরে বেলা সাড়ে ১২টা এবং ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে দুপুর ২টায় পথসভা অনুষ্ঠিত হবে। এছাড়াও যশোরের মুড়লীর মোড়ে বিকেল সাড়ে ৩টা ও ঝিনাইদহ বাস টার্মিনালে বিকেল ৫টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে লংমার্চ সম্পন্ন হবে।

প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শৃঙ্খলা, প্রচার, আইটি ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীলরা লংমার্চের সার্বিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন। দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি।

নিউজটি শেয়ার করুন

৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ

আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬